মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ৬:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুরে : নওগাঁর মহাদেবপুরে গতকাল রোববার নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার খাজুর ইউপি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ উৎসবে বিদ্যালয়ের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিশ্বাস। খাজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমুখ।

এ সময় নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠেন। এছাড়াও মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে এমপি সেলিম নতুন বই বিতরণের উদ্বোধন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন