জেলার শ্রেষ্ঠ ওসি মহাদেবপুরের মোজাফফর হোসেন

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩; সময়: ৪:১২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : আইনশৃংখলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন, একের পর এক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আসামীদের গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণ, মাদক উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশা দারিত্বে অবদান রাখা, বিট পুলিশিয়ের মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাঁড়প্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মার্চ ২০২৩ মাসে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

একইসাথে মহাদেবপুর থানা শ্রেষ্ঠ থানা ও মহাদেবপুর সার্কেল অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল শ্রেষ্ঠ সার্কেল, পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন।

গত ১৩ এপ্রিল পুলিশ লাইন্স, নওগাঁ ড্রিল সেটে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় মার্চ কাজের পারফরম্যান্স বিবেচনায় মহাদেবপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফৌজিয়া হাবিব খান, এএসপি (মান্দা সার্কেল) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, জয়ব্রত পালসহ কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নিকট তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমার এই পুরস্কার পাওয়ার পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

তাঁর দিকনির্দশনায় এবং মহাদেবপুর সার্কেল অফিসার জয়ব্রত পাল এর সহযোগিতায় আমার এ অর্জন। সবচেয়ে বড় কথা হলো এ থানার সুশিল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সহযোগীতাতেই আমার আজকের এই প্রাপ্তি।

এ অর্জন ধরে রাখতে তিনি দ্বায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। ওসি হিসেবে মো. মোজাফফর হোসেন ২০২২ সালের ১১ অক্টোবর মহাদেবপুর থানায় যোগদান করেন।

১৪ বছরেরও অধিক সময় তিনি ওসি হিসেবে বগুড়ার ধুনট থানায়, নওগাঁর মান্দা থানায়, পাবনার বেড়া থানায়, চাঁপাই নবাবগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালনের পর মহাদেবপুর থানায় ওসির দ্বায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৯৯ সালে ৭ ডিসেম্বর এস আই পদে পুলিশ বিভাগে যোগদান করেন। যোগদানের পর থেকেই ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডিআইজি পদকসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন