শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ১২’শ নারী
প্রকাশিত:
জুন ২২, ২০২৩; সময়: ৮:৪৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ১ হাজার ২’শ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত উজিরপুর আদর্শ কলেজ মাঠে এই শাড়ি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।




