রাণীনগরে ইউপি চেয়ারম্যানের নলকূপের ট্রান্সফরমার চুরি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩; সময়: ২:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলীর অগভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চকারপুকুর মাঠ থেকে এই ট্রান্সফরমার চুরি হয়ে যায়।

চেয়ারম্যান শাহজাহান আলী জানান, মাঠে ধানের বীজতলায় সেচ দেয়ার জন্য তিনি অগভীর নলকূপটি চালু রেখেছিলে। শুক্রবার গভীর রাতে চোরেরা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের একটি বৈদ্যতিক ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।

একই রাতে ওই গ্রামের আব্দুল হাকিম নামে একজনের নলকূপের আরও একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে চোরেরা।

এছাড়া ওই রাতেই গ্রামের শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির একটি সাবমারসিবল মটর চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন