‘৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে সেতু’ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩; সময়: ৩:৫০ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাকল বিলে চার যুগ আগে একটি সেতু নিমার্ণ করা হয়।

৪০ বছর ধরে সেতুটি দাঁড়িয়ে থাকলেও নতুন করে সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে কাজে আসেছে না সেতুটি। এ সেতুর কারণে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে।

অন্যদিকে সেতুটি রক্ষনাবেক্ষণের অভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্থ হচ্ছে। নতুন করে সেতুটির দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকবাসী।

শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মকিমপুর মাঠে সেতুর পাড়ে হাজারও মানুষ দাড়িয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর আগে সেতুটি নিমার্ণ করা হয়। কিন্তু সেতুটির দুই পাশে নতুন করে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় সেতুটির পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামের মানুষদের ৪ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এতে নষ্ঠ হচ্ছে সময়, অর্থ এবং শ্রমঘণ্টা।

মোকিমপুর, তেলটুপি, রওশনপুর, নওপাড়া, ঝাউপাড়া ও সোনাবাজু গ্রামের মানুষ সড়ক যোগাযোগ ব্যবস্থার বাইরে ছিলেন। এসব গ্রামের মানুষকে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে বিলের মাঝে সেতু ও সড়ক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

নানা কারণে সেতুকে ঘিরে নতুন করে সড়ক নির্মিত হয়নি। এ কারণে এখনও অনেকটা যোগাযোগ বঞ্চিত রয়েছে ওই গ্রামের মানুষগুলো। অতি দ্রুত সেতুর দুই পাশের সংযোগ সড়ক সংস্কারের দাবি জানান।

এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- মকিমপুর গ্রামের সমাজসেবক আলহাজ্ব আমিরুল ইসলাম বাবু, মাছ ব্যবসায়ী জাকির হোসেন, চাকুরিজীবি আবু ফয়সাল সিদ্দিক, সজল ইসলাম, রবিন, জাকারিয়া হোসেন প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন