গাজীপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৯

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় চাকা ফেটে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম।
তিনি জানান, সকালে কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসযোগে ১০ জন কিশোরগঞ্জের নিকলী বেড়াতে যাওয়ার জন্য বের হয়। পরে বাইমাইল এলাকায় পৌঁছালে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। পরে আহতদের মধ্যে আরও একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




