সান্তাহরে সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩; সময়: ৮:৩৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়া জেলা বেবীটাক্সী, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ফারিস্তা কমিউনিটি সেন্টারে সভাটির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম রাজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিনুর রহমান মন্টির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার, বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা ও নিসরুল হামিদ ফুতু প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন