চাঁপাইনবাবগঞ্জের ৬ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত:
আগস্ট ৪, ২০২৩; সময়: ৮:৫২ pm | 
খবর > আঞ্চলিক

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পুরাতন জেলখানা সংলগ্ন সেন্ট্রাল মসজিদ ভেঙে নতুন আধুনিক ৬ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৪ আগস্ট শুক্রবার সকালে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট শাজাহান আলী বিশ্বাস এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট সোলায়মান বিশু, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ স্থানীয় মুসল্লিগণ। মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া করা হয়।




