পোরশায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩; সময়: ১:৪৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও সালমা আক্তার ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ-কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম দেওয়ান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটিতে বিভিন্ন মসজিদে দোয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসে ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী বিষয়ক মাসব্যাপী ব্যানার প্রদর্শন শুরু করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন