মান্দায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩; সময়: ৪:২৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে জাতিরজনক ও শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, বীরমুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন