জয়পুরহাটে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩; সময়: ৬:০৩ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে  জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, মহীউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।
প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন। পরে জন্মদিনের কেক কাটা হয়।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন