জয়পুরহাটে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা মুলুক প্রচার
প্রকাশিত:
আগস্ট ৬, ২০২৩; সময়: ৯:১৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা মুলক সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১১টায় জয়পুরহাট টিটিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কতৃক আয়োজিত একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ হয়ে টিটিটি চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবু সৈয়দ রেজাউল করিম, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার আ,ন,ম গোলাম হাবিব ও টিটি সির কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এডিস মশা নিধনে গণসচেতনতা মুলুক কাজ করার উপর জোর দেন। ও প্রত্যেকে মশারী খাটিয়ে ঘুমানোর কথা বলেন।




