পোরশায় যুবলীগের মানববন্ধন
প্রকাশিত:
আগস্ট ৭, ২০২৩; সময়: ১:১৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : ৭৫এর বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত জিয়াউর রহমানের মরনোত্তর বিচার ও ২১আগস্টের গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানের বিচার ও ফাঁসির দাবীতে নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নিতপুর উপজেলা গেট রাস্তায় বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সভাপতি জোবায়ের হোসেন।
পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফসিার সালমা আক্তারকে স্মারকলিপি প্রদান করেন।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি যুবলীগ সভাপতি জামিল সরকার, সম্পাদক আব্দুল খালেক, ঘাটনগর ইউপি যুবলীগ সভাপতি মেজবাউল হক দুলাল, সম্পাদক হুমায়ন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




