লালপুরের আজিমনগর স্টেশনে ট্রেনের তেল চুরির সময়, গ্রেপ্তার ২

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩; সময়: ৫:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, লালপুর : রাজশাহী-ঈশ্বরদীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরির সময় ওই ট্রেনের ইলেকট্রিক ফিটার (পাওয়ারকার অপারেটর) হেলাল হোসেন সহ দু’জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা। এসময় তাদের কাছ থেকে ৪৫ লিটার তেল জব্দ করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, রবিবার রাত সোয়া ৮টার দিকে কমিউটার এক্সপ্রেস ট্রেনটি নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে পৌঁছালে ট্রেনের ইলেকট্রিক ফিটার (পাওয়ারকার অপারেটর) হেলাল হোসেন ৯টি বোতলে ভর্তি ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে লালপুর উপজেলার রোকনুজ্জামান এর কাছে বিক্রি করার সময় আরএনবি গোয়েন্দা রাজশাহী শাখার একটি টিম তাদেরকে হাতনাতে ধরে ফেলে।

গ্রেপ্তারকৃত পাওয়ারকার অপারেটর হেলাল বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে এবং রোকনুজ্জামান লালপুর উপজেলার বিরোপাড়ার গ্রামের মৃত আকিম উদ্দিনের ছেলে।

সোমবার (৭ আগস্ট) রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল আলী বাদি হয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা করলে গ্রেপ্তারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন