নলডাঙ্গা ঘর পাচ্ছেন আরো ১০৮ ভুমিহীন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরো ১০৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার। নলডাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান এসব তথ্য জানান।
সোমবার বিকেলে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ১০৮ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে এ ঘরগুলোর দলিল ও চাবি করা হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, উপজেলা সমাজ সেবা অফিসার সুমন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান প্রমূখ।




