রংপুরে ৭৬ লাখ টাকার মাদক ধ্বংস

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১০:৪৬ am | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ আগস্ট) বিকেলে রংপুর কোর্ট ৮৩টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মালখানার দায়িত্বপ্রাপ্ত সিএসআই নারায়ন চন্দ্র সরকার।

কোর্ট সূত্রে জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ফেনসিডিল ৩ হাজার ৯২৫ বোতল, ১৭ হাজার ৩৫২টি ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

এছাড়াও রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২৩ পর্যন্ত আটককৃত নকল ব্যান্ড রোল, বিড়ি ও গুল, ডিবি পুলিশের ইনেসপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।

মালখানার দায়িত্বপ্রাপ্ত সিএসআই নারায়ন চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এটি অব্যাহত রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন