নওগাঁয় টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষেরা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১২:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় গত তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। পৌর এলাকার বিভিন্ন স্থানে তৈরী হয়েছে জ্বলাবদ্ধতা।

মঙ্গলবার সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা যায়, বিভিন্ন রাস্তা , নিচু বাড়ি , গ্যারেজ সহ বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি উঠেছে।

এতে করে সাধারণ দিন মজুররা পড়েছেন বিপাকে। বিশেষ করে গাড়ি চালকরা গ্যারেজ থেকে হাটু সমান পানি ভেঙে গাড়ি রাস্তায় বের করতে না পারায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাদের।

তারা জানান- টানা বৃষ্টিতে তারা দৈনন্দিন জীবিকা নির্বাহের কাজে তারা বের হতে পারছেন না। এছাড়া তাদের উপার্জনের বাহন অটোরিক্সা, সিনএনজি জ্বলাবদ্ধতার কারনে বের করতে পারছেন না।

তারা আশংকা করছেন এভাবে যদি আর কয়েকদিন বৃষ্টি হতে থাকে তবে তাদের বাড়ি-ঘরে পানি ঢুকে যাবে। এর ফলে পরিবার নিয়ে তারা আরও বিপদে পড়ে যাবে।

এদিকে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান- মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয়দের ৩নং সতর্কতা সংকেত দেখে চলতে বলা হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় টানা ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিপাত আরও ২/৩ দিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন