পোরশায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১:১৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এসময় সহকারি কমিশনার(ভুমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষনপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন