পোরশায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ১:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। এসময় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন