রাণীনগরে জানালা ভেঙ্গে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, গ্রেপ্তার ১

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩; সময়: ৩:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে প্রবাসীর ঘুমন্ত স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে রহিদুল ইসলাম ওরফে ভোলতা (৪৫) নামে একজনকে  গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রহিদুল উপজেলার আমিরপুর গ্রামের সাবের আলীর ছেলে। তাকে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধু জানান, তার স্বামী বিদেশে থাকার সুবাদে শ্বশুর বাড়ীতে থাকতেন। গত ২৪ জুলাই রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। গভীর রাতে আমিরপুর গ্রামের রহিদুল ইসলাম জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় চিৎকার করতে থাকলে লোকজন ছুটে আসলে রহিদুল পালিয়ে যায়। এঘটনায় গত ৪ আগষ্ট গৃহবধুর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকা থেকে রহিদুলকে গ্রেপ্তার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় রহিদুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন