লালপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত:
আগস্ট ৮, ২০২৩; সময়: ৪:২৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, লালপুর : “সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা সুলতানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।




