শেষ ধাপে পোরশায় ঘর পেল ১০৪ পরিবার

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩; সময়: ৩:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। এতে নওগাঁর পোরশায় ১০৪ পরিবার ঘর পেল।

প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনের পরে এ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবিসহ অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট পরিবার গুলির হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এর ফলে এ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

এর আগে ঢাকা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যদেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদারসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও প্রকল্পের সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন