মান্দায় বীরমুক্তিযোদ্ধা কোবাদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩; সময়: ৭:৩৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বার্ধ্যকজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে বীরমুক্তিযোদ্ধা কোবাদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও দুইমেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা কোবাদ আলী উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকগোপাল গ্রামের বাসিন্দা ছিলেন। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চকগোপাল উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন