সিরাজগঞ্জে চতুর্থ পর্যায়ে ২৫৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩; সময়: ৭:৫০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২৫৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বেলকুচিতে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী ২২ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নতুন ঘরের চাবি হস্তান্তর করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

এ সময় আরও উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন