শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেল সহায়তা
প্রকাশিত:
আগস্ট ৯, ২০২৩; সময়: ৮:২১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তার এই চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। এ সময় শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আতিক ইসলাম সিকো সহ সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক আবদুল জলিল নিহত হন।




