গুরুদাসপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩; সময়: ৩:১৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো.শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান প্রমুখ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলী,খুবজীপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো.আব্দুল বারীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি গুরুদাসপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বক্তব্যে বলেন, কোন ব্যক্তি দেখে নয়, ক্রাইম দেখে অ্যাকশন নিন। এলাকায় কেউ যেন ধ্বংসাত্মক সর্বনাশ করতে না পেরে সেদিকে সজাগ থাকতে হবে। এছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। # ১০-০৮-২০২৩ইং

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন