নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩; সময়: ৫:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নাটোরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর পরিবারগুলোর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদের হল রুমে এই সকল সামগ্রী বিতরণ করা
হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় প্রত্যেক পরিবারকে একটি করে মোট ২৭২ টি হাঁসের ঘর, ৫৯ পরিবারের প্রত্যেক পরিবারকে ১টি করে ষাঁড় বাছুর, ২০টি করে মোট ৫৪৪০টি হাঁস দেয়া হয়।

এছাড়াও ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে মোট ১৫টি বাই-সাইকেল, ১২০ জনকে শিক্ষা
উপকরণ দেয়া হয়।

 

নাটোর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন