নওগাঁয় বিভিন্ন পর্যায়ের উপকারভাগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩; সময়: ১১:৩২ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভাগী এবং উপকারভাগী জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে শৈলগাছী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্বরে ইউনিয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

অনুষ্ঠানে শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল হক কমলসহ প্রমুখ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাতা ও উপকারভাগীদের মধ্যে থেকে কয়েক হাজার উপকারভাগী জনসাধারণ সভায় অংশগ্রহণ করেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন