শিবগঞ্জে সকারের উন্নয়ন তুলে ধরে ডা. শিমুল এমপির গণসংযোগ

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩; সময়: ৬:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শুক্রবার সকালে উপজেলার মনাকষা বাজার ও নামোটোলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকেন। দেশে অভূতপূর্ণ উন্নয়ন হয়।

দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেলের মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। তিনি আরও বলেন, আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয়।

হাওয়া ভবনের মতো ছায়া সরকার বানিয়ে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে। তাই বিএনপি-জামায়াতের এসব দুর্নীতি ও অপকর্মে অতিষ্ট দেশের মানুষ। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি কামরুল আহসান আপেল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন