আত্রাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় আ.লীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খাজাই হারুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি আজিজুর রহমান, আজহারুল ইসলাম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদা বেগম, বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নতো-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকরীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাস্তির দাবি জানান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, মান্নানের উপর হামলার ঘটনায় ২২জ কে এজাহারনামীয় এবং আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। দায়েরকৃত মামলায় ইতি মধ্যে ২২জনের মধ্যে ১৮জন জামিনে রয়েছেন। এছাড়া পলাতকদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ১আগষ্ট, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল মান্নান মোল্লা মোটরসাইকেল যোগে নিজ বাড়ী থেকে ইউনিয়ন দলীয় অফিসে মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন।
এসময় ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌছলে হামলাকারীরা তার উপর দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেধরক মারপিট করে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




