কচুয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩; সময়: ৬:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।

কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক, বিল্লাল হোসেন মোল্লা, জসিম উদ্দিন মোল্লা, সাবেক সহকারী অধ্যাপক ফানাউল্যাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি সদস্য শাহজালাল মিয়া, শিক্ষক সিহাদ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৌরভসহ আরও অনেকে।

পরে ওই কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিশেষ সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পালাখাল বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা মোস্তফাজিুর রহমান। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন