ব্রাহ্মণবাড়িয়া ১০ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ। রোববার (১৩ আগস্ট) রাতে উপজেলার মোগড়া ইউপির চরনারায়নপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আব্দুল কাইয়ুম ও আব্দুল কাইয়ুমের মেয়ে জেসমিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরনারায়নপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বাবা ও মেয়েকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে বাবা ও মেয়েকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।




