মহাদেবপুরে যুব ঋণের চেক বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ২:৫২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসংস্থান সৃষ্টির জন্য ১৪ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  আবু হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, কৃষি অফিসার হুসেইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহসান, সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, তথ্য অফিসার শামিমা আক্তার প্রমূখ।

উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা ২৮ জন বেকার যুবক-যুবতীর মাঝে এ যুব ঋণের চেক বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন