জাতীয় শোক দিবসে সুজানগরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

এম এ আলিম রিপন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে সুদমুক্ত ক্ষুদ্রঋণের চেক ও অসহায় দরিদ্র মানুষদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ,পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারুফ দস্তেগীর ও থানা অফিসার জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,আব্দুল হাই, সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, আ.লীগ নেতা সাইদুর রহমান,রাজা হাসান, ইউনুস আলী বাদশা,মাহমুদ্দুজ্জামান মানিক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




