সুজানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৪:৫০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাইয়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সহ উপজেলার বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন