রাণীনগরে জাতীয় শোক দিবসে মুক্তিযোদ্ধা নওশের আলীর খাবার বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৫:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর-আত্রাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী এসব খাবার বিতরণ করেন এবং রাস্তার ধারে বৃক্ষ রোপন করেন।

মুক্তিযোদ্ধা নওশের আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকালে নওগাঁ জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগদান করেন।

এরপর সেখান থেকে রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় অংশ নেন।

পরে রাণীনগর উপজেলার বেলঘড়িয়া আশ্রয়ন বাসী এবং আত্রাই উপজেলার রেল কলোনী নুরানী হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া আত্রাই উপজেলা সদরে সড়কের পাশে বৃক্ষ রোপন করেন তিনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন