কচুয়ায় সিধঁ কেটে চুরি
প্রকাশিত:
আগস্ট ১৬, ২০২৩; সময়: ২:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় সিধঁ কেটে গৃহে প্রবেশ করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ভূঁইয়ারা গ্রামের স্কুলের পশ্চিম পাশে আমিন হোসেনের গৃহে এ চুরির ঘটনা ঘটে।
এতে অজ্ঞাত চোরের দল গৃহে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় বুধবার কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ সেলিনা বেগম ও আমিন হোসেন জানান, ৪মাস পূর্বে ছেলেকে বিয়ে করান। গৃহে বিয়ের স্বর্নালঙ্কার ও নগদ টাকা ছিলো। মঙ্গলবার রাতে কে বা কাহারা সিধঁ কেটে দরজা খুলে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।
বুধবার সকালে ঘুম থেকে উঠে আসবাবপত্র এলামেলো দেখে স্থানীয় লোকদের খবর দেই। চুরির সাথে জড়িতের খুজে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার কচুয়া থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।




