ক্রিকেটার তাইজুলকে জাতীয় দলে অর্ন্তভুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ২:৩৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : এশিয়া ও বিশ্বকাপ ক্রিকেটসহ জাতীয় দলে তাইজুলকে অর্ন্তভুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছে স্থানীয় ক্রিকেটপ্রেমী ও তাইজুল ভক্তরা।

বুধবার বেলা ১২ টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকাস্থ প্রেসক্লাব চত্বরের সামনে এই মানববন্ধন করেছে তাইজুল ভক্তরা।

এসময় স্থানীয় সাবেক ক্রিকেটার, ক্রিকেট প্রেমী ও ক্রীড়া সংগঠকরা বলেন, নিয়মিত পারফোম করার পরও তাইজুল ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাইজুলকে জাতীয় দলে অর্ন্তভুক্তির দাবি জানান তারা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন