রাণীনগরে কৃষকের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ৭:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে কৃষকের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার পাকুড়িয়া বড়পুকুর গ্রামের কৃষক জাহিদুল ইসলামের গোয়াল থেকে ওই গরুগুলো চুরি হয়। জাহিদুল ওই গ্রামের হেকমত আলীর ছেলে।

জাহিদুল জানান, সন্ধায় প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরে গরু রেখে তালা-চাবি দিয়ে ঘুমিয়ে পরি। সকালে গরু বের করার সময় দেখতে পাই গোয়াল ঘরের পিছনের জানালা থেকে এবং দেয়াল ধ্বসে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরো।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,এঘটনায় এখনো কেউ আমাকে জানায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন