কচুয়ায় প্রথমদিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭ জন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩; সময়: ৩:৪২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৬ টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে প্রথম দিনে বাংলা ১ম পত্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর কচুয়া থেকে এইচএসসিতে মোট ২ হাজার ১’শ ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহন করেছেন ২ হাজার ১’শ ৪৪ জন পরীক্ষার্থী ।

তন্মধ্যে ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদিকে এবারের চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা অবাধ-সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কচুয়া উপজেলার প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন এবং ভিজিলেন্যান্স টিম কর্তকর্তাবৃন্দ পরিদর্শন করেন এবং পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে নেয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন