শ্রেষ্ঠ সার্কেল অফিসার আতোয়ার রহমান ও শ্রেষ্ঠ ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩; সময়: ১০:২৩ pm | 
খবর > আঞ্চলিক

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত পুলিশের এ সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভার শুরুতেই সভাপতি সার্বিক কার্যক্রমের উপর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), অফিসার ইনচার্জ ও সার্কেল অফিসারদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন।

গত জুলাই মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান।

এ ছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএমসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন