চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের চাঞ্চল্যকর চার বছরের শিশু ধর্ষণ মামলার আসামী ধর্ষণকৃত শিশুর আপন খালু মোহাম্মদ কাউসার আলীকে(৩৯) গতকাল ১৭ আগষ্ট রাতে গ্রেপ্তার করে র্যাব।
জেলার নাচোল থানার চৌপুকুরীয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে কাউসার আলীকে গ্রেপ্তার করা হয় ঢাকা বাড্ডা থানাধীন কবরস্থান এলাকা থেকে।
শুক্রবার সকাল ১০টায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন রাজশাহী র্যাবের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াদ শাহরিয়ার। তিনি বলেন, গত ১২ আগস্ট রাত একটায় অভিযুক্ত আসামী কাউসার আলী বিকৃত যৌন আকাক্সক্ষার শিকার হয় চার বছরের শিশু তার শয়ন কক্ষে। এ সময় পাশে অভিযুক্ত আসামী স্ত্রী ঘুমন্ত অবস্থায় থাকায় সে ভিকটিমের মুখ চেপে ধরে এবং এ পৈশাচিক ঘটনা ঘটায়।
একই দিন দিবাগত রাতে শিশুটির রক্তক্ষরণ, ব্যথা এবং শারীরিক অসুস্থতার কারণে ভিকটিমকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
পরে ধর্ষিতা শিশুর অভিভাবক র্যাবকে মামলার এজাহার প্রদান করে। প্রেক্ষিতে মামলার এজাহার এবং গণমাধ্যম থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের উপর ভিত্তি করে র্যাব-৫ ছায়া তদন্ত শুরু কওে এবং পলাতক কাউসার আলীকে ঢাকার বাড্ডা গোরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।




