সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা সহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গায় সিএনজি অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ছেলে নাঈমের মৃত্যু হয়েছে। এতে বাবা সহ আহত হয়েছে ৪ জন।
নিহত মোহাম্মদ নাঈম (১৭) তাড়াশ উপজেলার ভাদাশ মধ্যে পাড়া গ্রামের তাড়াশ মহিলা কলেজের সহকারি প্রভাষক মাজহারুল ইসলাম এর ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। নাঈম ও তার বাবা বেলকুচিতে নিজ বাড়ি যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। বাবার সামনেই ঘটনাস্থলে ছেলের মৃত হয়।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুটি অটোরিক্সার মধ্যে সংঘর্ষ হলে এক জন মারা যায় এবং ৪ জন আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাঈমের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ।




