সুজানগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩; সময়: ৬:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে ট্রেনে কাটা পড়ে মোছাঃ লিপি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সুজানগর উপজেলার তাতিবন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামের মৃত মকছেদ আলীর মেয়ে।

শনিবার সকাল ৮টার দিকে তাতিবন্দ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তাতিবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন