সিরাজগঞ্জে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের ক্লাস পরিক্ষা বর্জন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩; সময়: ৩:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ৪ দফা দাবিতে সিরাজগঞ্জে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা ক্লাস পরিক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে।

রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা শহরের হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে ক্লাস বর্জন করে অবস্থান নেয়।

এসময় ইর্ন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, কর্মস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগসহ চার দফা দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ফেজটুনহাতে শ্লোগান দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় তারা।

পরে ৪ দফা দাবি আদায়ে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন