সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি অব্যহত

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩; সময়: ৭:২৬ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যহত রয়েছে। এ তথ্য নিশ্চিত করে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বলেন, মহদিপুর বন্দরে থেকে এ বন্দরে পেঁয়াজবাহী ট্রাক আমদানি অব্যহত করেছে। ইমপোর্ট পারমিট-আইপি অনুমোদন পাওয়া নথিপত্র পেলেই ট্রাক প্রবেশের অনুমোদন দেওয়া হচ্ছে।
রোববার বিকেল ৫টা পর্যন্ত ৩০টি পেঁয়াজবাহী ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে। জানা গেছে- প্রতি টন পেঁয়াজ আমদানিতে ভারত ৪০% ভ্যাট বাড়িয়েছে। তবুও এখন পর্যন্ত এর প্রভাব পড়েনি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৫ জুন আমদানির প্রথমদিনে এ বন্দর দিয়ে ৫৬টি ট্রাকে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ আমদানিকারক মাসুদ রানা বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়ার পর থেকেই আমরা পেঁয়াজ আমদানির কার্যক্রম শুরু করি। অনেকে এখন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমোদন পেয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, বিকেল ৫টা পর্যন্ত পর্যন্ত ৩০টি পেঁয়াজবাহী ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে।
এখনও অপেক্ষায় পেঁয়াজবাহী ট্রাক। আরও বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি হবে বলে আশা করা হচ্ছে। প্রতি টন পেঁয়াজ আমদানিতে ভারত ৪০% ভ্যাট বাড়িয়েছে। তবে এখন পর্যন্ত এর প্রভাব পড়েনি। আগামীকাল থেকে বোঝা যাবে। গড়ে প্রতিদিন বন্দরে শতাধিক পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করছে। সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রশিদ বলেন, প্রতি টন পেঁয়াজ ১০০-২০০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। গত ৫ জুন ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যহত রয়েছে।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন