নন্দীগ্রামে ভূয়া মেজর পরিচয়ে বিয়ে করে পাঁচ মাস পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পাঁচ মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া মেজর পরিচয় দিয়ে পৌর এলাকার কলেজেপাড়ায় এক তরুণীকে বিয়ে করে রেজা। রোববার (২০ আগস্ট) রাতে ওই ভূয়া মেজরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ,বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রেজা ওরফে আপন পাঁচ মাস আগে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার এক তরুণীকে বিয়ে করে। এরপরে বিভিন্ন সময় শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে মেজর পরিচয়দানকারী রেজা। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। থানা পুলিশ রোববার রাতে কলেজপাড়া শ্বশুর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। এঘটনায় ভূয়া মেজরের শাশুড়ি তার বিচার দাবি করে নন্দীগ্রাম থানায় মামলা করেছেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভূয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল সে। তিনি নন্দীগ্রামে মেজর পরিচয় দিয়ে বিয়ে করেছে। সে একক জায়গায় একক নাম ব্যবহার করেছে। বাড়ির ঠিকানাও অনেক জায়গার নাম বলছে। তবে সিরাজগঞ্জ সদর থানা বাড়ি হতে পারে এই ভূয়া মেজরের। বিষয়টি নিশ্চিত হতে চেষ্টা চলছে।




