নওগাঁয় ডাস্টবিন থেকে মানব ভ্রুণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় একটি ডাস্টবিন থেকে মানব ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের পার-নওগাঁ এলাকা থেকে ভ্রুণটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পার-নওগাঁ মরছুলা উচ্চ বালিকা বিদ্যালয়ের পাশে একটি ডাস্টবিনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ভ্রুণটি দেখতে পায় স্থানীয়রা।
কিন্তু পুলিশ সেখানে যাওয়ার আগেই নওগাঁ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ভ্রুণটি উদ্ধার করে পৌরসভায় নিয়ে আসে। পরে সেখান থেকে থানা-পুলিশ ভ্রুণটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ওসি ফায়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রুণটি বয়স ৫-৭ মাসের হবে। তবে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে সেটির বয়স কত হবে?
ওসি আরও বলেন, হাসপাতালে ভ্রণটির ডিএনএ প্রোফাইল তৈরি শেষে পৌরসভার মাধ্যমে দাফন করা হবে। এছাড়া ডাস্টবিনে ভ্রুণটি কে রেখে গেছেন তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব বিষয়ে পুলিশ কাজ করছে।




