পত্নীতলায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২আগস্ট) বিকাল ৪ টার দিকে পত্নীতলা উপজেলার আকবরপু ইউনিয়নের মধইল বটতলী বাজারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের সভাপতিত্বে মিল্টন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন। পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের পত্নীতলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, পত্নীতলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান, ওবাইদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, নজিপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গৌতম চন্দ্র দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণও বীর মুক্তিযোদ্ধা গণ স্থানীয় ব্যাবসায়ীগণসহ সুধী জন।
আরও উপস্থিত ছিলেন, এস আই জাহাঙ্গীর আলম, এস আই রিমন দত্ত, এস আই রমজান আলীসহ জেলা পুলিশ ও পত্নীতলা থানা পুলিশের সদস্য বৃন্দ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন আমাদের নেতৃত্ব বা আমরা সঠিক পথে রয়েছি একটাই অনুরোধে , গুজবে বিভ্রান্তি করবেন না, আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই, বিট পুলিশিং কমিউনিটি পুলিশিং আলাদা কিছু নয়, এটা হচ্ছে আপনাদের সাথে নিয়ে আমদের যে সার্ভিসগুলো আছে আইনের কাঠামোর ভেতর দিয়ে যেটা আপনাদের দিতে চাই।
সেটা যাতে সকলের কাছে পৌঁছায় কেউ যাতে এর বাহিরে না থাকে সেজন্য বিভিন্ন জায়গায় আমাদের অফিসার অফিসারদের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেয়ার নামই হচ্ছে বিট পুলিশং।




