শিবগঞ্জে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে ১ নারীর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩; সময়: ৯:০০ pm | 
খবর > আঞ্চলিক
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির পাশে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে গুরুত্বর আহত চেমালী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আলম আলীর স্ত্রী।
রোববার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সকাল ১০ টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল দশটার দিকে বাড়ির পাশে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন চেমালী বেগম।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন